SCMS SCMS

কবিতা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে
কবি অবিরুদ্ধ মাহমুদ
বিষয় স্বাধীনতা
উৎসর্গ সকল স্বাধীনতা শহীদদের প্রতি

বহু পথ বহু রথ বহু খাণ্ডবদাহন
বহু শতাব্দীর বহু রক্তগঙ্গা পেরিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ,
তুমি ধন্য বাংলাদেশ!
তুমি সিদ্ধ -পুষ্ট -পূর্ণ;
দীর্ঘজীবী হোক তোমার উজ্জ্বল নাম,
স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে তোমাকে সালাম।।

 

বহু স্রোতস্বিনী বহু গিরিখাত
বহু প্রতিকূল পথ পাড়ি দিয়ে
তুমি এসেছো তুমি পেরেছ
তুমি ধন্য বাংলাদেশ!
অমর হোক তোমার দীপ্ত নাম,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে
প্রিয় স্বদেশ, তোমাকে জানাই সালাম।।